আত্মতত্ত্ব নিগূঢ়ে আপনার ঠিকানা | Atmatattwa Nigure Apnar Thikana | Keylyrics

আত্মতত্ত্ব নিগূঢ়ে আপনার ঠিকানা
Atmatattwa Nigure Apnar Thikana
Keylyrics
দেবদাস
আত্মতত্ত্ব নিগূঢ়ে আপনার ঠিকানা;
আপনা আপনি জানা যাবে
আপনে হলে ফানা ।।
পরমে যা নিরাকার,
মরমে তাই আকার;
একেতে দুই থাকার,
হিসেব ষোলোআনা।
বোলেতে শুনি যে তাল,
খোলেতে তারই চাল,
জানলে সেই তাল-বেতাল
পূরণ হবে কামনা ।।
দুই হতে এক জন্মে,
মিলন হোক বা ব্রহ্মে,
দেবদাস কয় সাধন কম্মে
দুই একে যায় জানা।।
আত্মতত্ত্ব নিগূঢ়ে আপনার ঠিকানা | Atmatattwa Nigure Apnar Thikana | Keylyrics

জনপ্রিয় লিরিক্স:  আমার বন্ধু দয়াময় | Amar Bondhu Doyamoy | Key Lyrics

Leave a Comment