Shachimata Go Tor Gora Je Lyrics | শচীমাতা গো তোর গোরা যে

Shachimata Go Tor Gora Je Lyrics

শচীমাতা গো তোর গোরা যে

শিল্পী-পরীক্ষিত বালা

Shachimata Go Tor Gora Je Lyrics

শচীমাতা গো শচীমাতা গো
ও শচীমাতা গো-
তোর গোরা যে
নদে ছেড়ে মাগো,
নীলাচলে চলে যায়।।
(ও)সে নদের গোরা,
নদে ছেড়ে যাবে।।
বেঁধে রাখা তারে দায়।
তোর গোরা যে
আঁখি জলে মাগো
নদে ছেড়ে চলে যায়।

কৃষ্ণপ্রেমে ভক্তি যার মা,
সে কি থাকে ঘরে!
দিবানিশি দুই নয়নে,
কৃষ্ণ বারি ঝরে।।
যার বাঁশিতে যমুনা মা।।
উজান বয়ে যায়;
তোর গোরা যে
নদে ছেড়ে মাগো
নীলাচলে চলে যায়।

বৃন্দাবনের মাঠে মাঠে
যে চড়াত ধেনু,
সেই তোর এ তোর
গোরা গো মাগো,
সেই তোর এ সেই কানু।।
কলির জীবের উদ্ধারিতে।।
হরিনাম যে বিলায়,
তোর গোরা যে
আঁখি জলে মাগো,
নদে ছেড়ে চলে যায়।
তোর গোরা যে
নদে ছেড়ে মাগো
নীলাচলে চলে যায়।
(ও সে)নদের গোরা,
নদে ছেড়ে যাবে।।
বেঁধে রাখা তারে দায়।
তোর গোরা যে
নদে ছেড়ে মাগো,
নীলাচলে চলে যায়।।
শচিমাতা গো শচিমাতা গো

শচীমাতা গো তোর গোরা যে

Check Also

a logo for keylyrics.com

দুঃখ যদি তুমি দাও ওগো ভগবান Lyrics | Dukh Jodi Tumi Dao Ogo Bhagoban Lyrics

দুঃখ যদি তুমি দাও ওগো ভগবান Lyrics Dukh Jodi Tumi Dao Ogo Bhagoban Lyrics দুঃখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *