এমন দিন কি হবে রে আর | Emon Din Ki Ar Hobe Re | Lalon Song

এমন দিন কি হবে রে আর
mon Din Ki Ar Hobe Re
Lalon Song
ফকির লালন সাঁই
এমন দিন কি হবে রে আর ।
খোদা সেই করে গেল
রাছুল রূপে অবতার ।।
আদমের রূহ সেই
কেতাবে শুনিলাম তাই
নিষ্ঠা যার হলো রে ভাই
মানুষ মুর্শিদ করলো সার ।।
খোদ সুরতে পয়দা আদম
এও জানা যায় অতি মরম
আকার নাই যার সুরত কেমন
লোকে বলে তাও আবার ।।
আহম্মদের নাম লিখিতে
মিম নফি হয় তার কিসিতে
সিরাজ সাঁই কয় লালন তাতে
কিঞ্চিৎ নজির দেখ তার ।।
এমন দিন কি হবে রে আর | Emon Din Ki Ar Hobe Re | Lalon Song

জনপ্রিয় লিরিক্স:  এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর | Emon Sundor Tor Deho Mosjid Ghor | KeyLyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *