এখনো সাধ আছে তোমার | Ekhono Sadh Ache Tomar | Fakir Lalon

এখনো সাধ আছে তোমার
Ekhono Sadh Ache Tomar
Fakir Lalon
ফকির লালন সাঁই
এখনো সাধ আছে তোমার
আ’ল ঠেল বলে ।
চুল পেকে হয়েছে হুড়ো
চামড়া ঝুলে ঝুলমুলে ।।
হেঁটে যেতে হাঁটু নড়বড়ে
তবু যেতে সাধ মন বার-পাড়ায়
চেংড়ার সুমার বুদ্ধি তোমার
ভুজ কুয়ারা জানালে ।।
গায়ে ভস্ম মেখে লোকেরে দেখাও
মনে মনে মন কলাটি খাও
তোমার নাই সবুরি চাম কুঠুরি
ছাড়বি রে তুই কোন কালে ।।
মন আমার পাগলা বুড়া পির
লালন কয় মোর বুদ্ধি রয় না স্থির
মন কি মুনাই যদি হাতে পাই
তবে কি ভুরো সিজাই অকালে ।।
এখনো সাধ আছে তোমার | Ekhono Sadh Ache Tomar | Fakir Lalon

Popular Lyrics:  যাও হে শ্যাম, রাই কুঞ্জে আর এসো না | Jau He Shyam, Rai Kunje Ar Eso Na | Key Lyrics

Leave a Comment