ওমা যশোদে তায় আর বললে কী হবে | O Maa Yoshode Tai Ar Bolle Ki Hobe | ফকির লালন সাঁই

ওমা যশোদে তায় আর বললে কী হবে
O Maa Yoshode Tai Ar Bolle Ki Hobe
ফকির লালন সাঁই
ওমা যশোদে তায় আর বললে কী হবে ।
গোপালকে যে এটো দেয় মা মনে যে ভাব ভেবে ।।
কান্ধে চড়ায় কান্ধে চড়ি
যে ভাব ধরায় সে ভাব ধরি
এইসব বাসনা তারি
বুঝে ছিলাম পূর্বে ।।
মিঠার জন্যে এটো দিই মা
পাপ-পুণ্যের জ্ঞান থাকে না
গোপাল খেলে হই সান্ত্বনা
পাপ-পুণ্য কে ভাবে ।।
গোপালের সঙ্গে যে ভাব
বলতে আকুল হয় মা তা সব
লালন বলে পাপ-পুণ্য লাভ
ভুল হয় গোপালকে সেবে ।।
ওমা যশোদে তায় আর বললে কী হবে | O Maa Yoshode Tai Ar Bolle Ki Hobe | ফকির লালন সাঁই

জনপ্রিয় লিরিক্স:  ও বিধি গো শিল্পী হয়ে জন্মাই Lyrics | O Bidhi Go Shilpi Hoye Janmai Lyrics

Leave a Comment