জয় শচীনন্দন Lyrics
Jay ShachiNandana Lryics
জয় শচীনন্দন সুর-মুনিবন্দন
জয় শচীনন্দন Lyrics
জয় শচীনন্দন সুর-মুনিবন্দন
ভবভয়-খণ্ডন জয় হে ।
জয় হরিকীর্ত্তন নর্ত্তনা বর্ত্তন
কলিমল-কর্ত্তন জয় হে ॥
নয়ন-পুরন্দর বিশ্বরূপ স্নেহধর
বিশ্বম্ভর বিশ্বের কল্যাণ ।
জয় লক্ষ্মী-বিষ্ণুপ্রিয়া বিশ্বম্ভর-প্রিয়হিয়া
জয় প্রিয় কিঙ্কর ঈশান ॥
শ্রীসীতা-অদ্বৈতরায় মালনী-শ্রীবাস জয়
জয় চন্দ্রশেখর আচার্য্য ।
জয় নিত্যানন্দরায় গদাধর জয় জয়
জয় হরিদাস নামাচার্য্য ॥
মুরারি মুকুন্দ জয় প্রেমনিধি মহাশয়
জয় যত প্রভু পারিষদ ।
বন্দি সবাকার পায় অধমেরে কৃপা হয়
ভক্তি সপার্ষদ-প্রভুপাদ ॥