এমন দুর্ম্মতি সংসার Lyrics
Emon Durmoti Songsar Lyrics
এমন দুর্ম্মতি সংসার Lyrics
(প্রভু হে !)
এমন দুর্ম্মতি সংসার-ভিতরে
পড়িয়া আছিনু আমি ।
তব নিজ-জন কোন মহাজনে
পাঠাইয়া দিলে তুমি ॥
দয়া করি মোরে পতিত দেখিয়া
কহিল আমারে গিয়া ।
ওহে দীন জন শুন ভাল কথা
উল্লসিত হ’বে হিয়া ॥
তোমারে তারিতে শ্রীকৃষ্ণ-চৈতন্য
নবদ্বীপে অবতার ।
তোমা হেন কত দীন হীন জনে
করিলেন ভব-পার ॥
বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে
রুক্মবর্ণ-বিপ্রসুত ।
মহাপ্রভু নামে নদীয়া মাতায়
সঙ্গে ভাই অবধুত ॥
নন্দসুত যিনি চৈতন্য গোঁসাঞি
নিজ-নাম করি’ দান ।
তারিল জগৎ তুমিও যাইয়া
লহ নিজ-পরিত্রাণ ॥
সে কথা শুনিয়া আসিয়াছি নাথ
তোমার চরণ-তলে ।
ভকতি-বিনোদ কাঁদিয়া কাঁদিয়া
আপন কাহিনী বলে ॥