আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী | Ami Ar Kotodin Jani Ei Obolar Prani | Key Lyrics

আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
Ami Ar Kotodin Jani Ei Obolar Prani
Key Lyrics
Lalon Geeti
আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর।
চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার।।
দাসী ম’লে ক্ষতি নাই, যাই হে মরে যাই
দয়াল নামের দোষ রবে হে গোঁসাই।
দাও হে দুঃখ যদি, তবু তোমায় সাধি
তোমা ভিন্ন দোহাই আর দিব কার।।
ও মেঘ হইয়ে উদয় লুকালো কোথায়
পিপাসীর প্রান যায় পিপাসায়।
কি দোষের ফলে এ দশা ঘটালে
চাও হে নাথ ফিরে চাও হে একবার।।
আমি উড়ি হাওয়ার সাথ ডুরি তোমার হাত
তুমি না তরালে কে তরাবে হে নাথ।
আমায় ক্ষম অপরাধ দাও হে শীতল পদ
লালন বলে প্রাণে সহে না তো আর।।
আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী | Ami Ar Kotodin Jani Ei Obolar Prani | Key Lyrics

জনপ্রিয় লিরিক্স:  পিরিতে বানাইছে বৈরাগী | Pirite Banaise Boiragi | Key Lyrics

Check Also

a logo for keylyrics.com

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics | Jibon Manei To Jontrona Lyrics

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics Jibon Manei To Jontrona Lyrics জীবন মানেই তো যন্ত্রণাJibon Manei …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *