মানুষ একটা দুই চাকার সাইকেল | Manush Ekta Dui Chakar cycle | Lakageeti

মানুষ একটা দুই চাকার সাইকেল
Manush Ekta Dui Chakar cycle
Lakageeti
হাওয়ার উপর চলে গাড়ি
লাগেনা পেট্রোল ডিজেল
মানুষ একটা দুই চাকার সাইকেল।
কি চমৎকার গাড়ির মডেল গো
মানুষ একটা দুই চাকার সাইকেল।
দুই চাকায় করেছে খাড়া
জায়গায় জায়গায় স্ক্রপ মারা
বাহাত্তর হাজার ইস্পাত দিয়া
এই সাইকেল গড়া
চিন্তা করে দেখনা একবার
দুইশ ছয়টা হয় এক্সেল।
নতুন সাইকেল পুরান হইবে
কলকব্জায় জং যে ধরিবে
বেল বাতির ঐ ঠনঠন আওয়াজ
বন্ধ যে হইবে।
এক কদম আগে না বাড়বে
হাজার বার মারলে প্যাডেল।।
ফুরাইলে সাইকেলের বাতাস
সেদিন হবে সর্বনাশ
গিয়ার তোমার কাজ করবেনা
রাখিও বিশ্বাস
গুনী সরকার হইয়া লাশ
থাকবে ভব মেডিকেল।
কি চমৎকার গাড়ির মডেল গো
মানুষ একটা দুই চাকার সাইকেল।

Popular Lyrics:  সব বলে কয় লালন ফকির হিন্দু কি যবন | Sob Loke Koy Lalon Fakir Hindu Ki Zobon Lalon Geeti

Leave a Comment