গীতল চিঠি | Gitol Chithi | স্বর-ব্যঞ্জনে মালা গেথে বেধেছি এ গান | Swaro-Byanjone Mala Gethe Bendhechi E Gaan

শিরোনামঃ গীতল চিঠি
Gitol Chithi
স্বর-ব্যঞ্জনে মালা গেথে বেধেছি এ গান
Swaro-Byanjone Mala Gethe Bendhechi E Gaan
শিল্পীঃ রাহুল আনন্দ
অ্যালবামঃ পাতালপুরের গান
ব্যান্ডঃ জলের গান
স্বর-ব্যঞ্জনে মালা গেথে বেধেছি এ গান
কথার ভাজে ঘুমিয়ে আছে জমিন আর আসমান,
এই গানটা দিলাম তোকে আগলে রাখিস বুকে
হাওয়ায় হাওয়ায় দমে দমে টান।।
এই দিনটা দিলাম তোকে উদয় থেকে অস্ত
বন্ধু আমার স্বপ্ন গুলো পাহাড় সমান মস্ত ,
রাতটা পাগলি তোর সন্ধ্যা থেকে ভোর
মিছিমিছি কানামাছি অকারণ অভিমান,
কথার ভাজে ঘুমিয়ে আছে জমিন আর আসমান
হাওয়ায় হাওয়ায় দমে দমে টান।।
গান একটা ভাষা যেমন ছোট্ট পাখির বাসা
ডানার তলে লুকিয়ে রাখে অবাক ভালোবাসা,
গানটা তুই আর আমি জানে অন্তর যামী
সোনার কাঠি রূপার কাঠি মেলাই প্রাণে প্রাণে,
কথার ভাজে ঘুমিয়ে আছে জমিন আর আসমান
হাওয়ায় হাওয়ায় দমে দমে টান।।
গানটা গীতল চিঠি যেমন নকশী শীতলপাটি
ঝরা সময়ে অবুঝ আমি সবুজ মাঠে হাটি,
গানের ঘোরে নেশা শাপলুডু আর পাশা
হারি আর জিতি ভয় নেই খেলবো শেষ দান,
কথার ভাজে ঘুমিয়ে আছে জমিন আর আসমান
হাওয়ায় হাওয়ায় দমে দমে টান।।

Popular Lyrics:  Tomar Kotha Mone Pore Lyrics | তোমার কথাই মনে পড়ে

Leave a Comment