অহেদাল অজুদে আল্লাহ | Ahedal Ajude Allah | Rashid Sarkar

অহেদাল অজুদে আল্লাহ
Ahedal Ajude Allah
Rashid Sarkar
রশিদ সরকার
অহেদাল অজুদে আল্লাহ
ভেদ বিচারে গেল জানা
জানো মন কালেমার বেনা।।
পঞ্চ অজুদ পাক পাঞ্জাতন
ইমামে মুজ্জামেলরে মন
তথায় এই কালেমার আসন
জান্তে হয় করে সাধন।।
আনফাছে মুফাচ্ছের হলো
রাসুলের সাথে মিশে ছিল
তাই কোরানে খবর এলো
লাকাত জাকুম আনফুসেনা।।
তৈয়্যাব হইল সৃষ্টির গোড়া
আদমের নকশা করছে খাড়া
শাহাদাৎ চক্ষেতে ভরা
না জানিলে তাও হবে না।।
তৌহিদ তামজিদ দুই কালেমা
রুহু মুর্শিদ এই দুই জনা
রশিদ কয় তোর নাই ভাবনা
দয়াল তো একা যাবে না।।
অহেদাল অজুদে আল্লাহ | Ahedal Ajude Allah | Rashid Sarkar

Popular Lyrics:  পিরিতে বানাইছে বৈরাগী | Pirite Banaise Boiragi | Key Lyrics

Leave a Comment