পাবে সামান্যে কি তাঁর দেখা | Pabe Samanye Ki Tar Dekha | লালন সাঁই

পাবে সামান্যে কি তাঁর দেখা
Pabe Samanye Ki Tar Dekha
লালন সাঁই
পাবে সামান্যে কি তাঁর দেখা।
বেদে নাই যার রূপরেখা।।
নিরাকার ব্রক্ষ হয় সে
সদাই থাকে অচিন দেশে
দোসর তাঁর নাইকো পাশে
ফেরে সে একা একা।।
সবে বলে পরম ইষ্টি
কারো না হইল দৃষ্টি
বরাতে করিল সৃষ্টি
তাই লয়ে লেখাজোখা।।
কিঞ্চিৎ ধ্যানে মহাদেব
সে তুলনা কী আর দিব
লালন কয় গুরু ভাবো
যাবেরে মনের ধোঁকা।।

Leave a Comment