আছে ভাবের তালা যেই ঘরে | Ache Bhaber Tala Jei Ghore | Key Lyrics

আছে ভাবের তালা যেই ঘরে
Ache Bhaber Tala Jei Ghore
Key Lyrics
ফকির লালন সাঁই
আছে ভাবের তালা যেই ঘরে ।
সেই ঘরে সাঁই বাস করে ।।
ভাব দিয়ে খোল ভাবের তালা
দেখবি সে মানুষের খেলা
ঘুচে যাবে মনের ঘোলা
থাকলে সে রূপ নিহারে ।।
ভাবের ঘরে কি মূরতি
ভাবের লন্ঠন ভাবের বাতি
ভাবের বিভাব হলে এক রতি
অমনি সে রূপ যায় সরে ।।
ভাব নইলে ভক্তিতে কি হয়
ভেবে বুঝে দেখ মনুরায়
যার যে ভাব সে জানতে পায়
লালন কয় বিনয় করে ।।

জনপ্রিয় লিরিক্স:  যদি ভোগ দিলে ভগবান মিলতো Lyrics | Jodi Bhog Dile Bhogoban Milto Lyrics

Check Also

a logo for keylyrics.com

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics | Jibon Manei To Jontrona Lyrics

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics Jibon Manei To Jontrona Lyrics জীবন মানেই তো যন্ত্রণাJibon Manei …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *