কে তোমার আর যাবে সাথে | Ke Tomar Ar Jabe Sathe | Key Lyrics

কে তোমার আর যাবে সাথে
Ke Tomar Ar Jabe Sathe
Key Lyrics
ফকির লালন সাঁই
কে তোমার আর যাবে সাথে ।
কোথায় রবে এ ভাই বন্ধু
পড়বি যেদিন কালের হাতে ।।
নিকাশের দায় করে খাড়া
মারবে রে আতশের কোড়া
সোজা করবে বেকা ত্যাড়া
জোর জবর খাটবে না তাতে ।।
যে আশাতে ভবে আসা
হল না তার রতি মাসা
ঘটাইলি মন কি দুর্দশা
কুরসে কুসঙ্গে মেতে ।।
যারে ধরে পাবি নিস্তার
তারে সদাই ভাবলি রে পর
সিরাজ সাঁই কয় লালন তোমার
ছাড় ভবের কুটুম্বিতে ।।

জনপ্রিয় লিরিক্স:  Chere De Tor Hingsabritti Lyrics | ছেড়ে দে তোর হিংসাবৃত্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *