পারে কে যাবি নবীর নৌকাতে আয় | Pare Ke Jabi Nobir Noukate Ay | Fakir Lalon

পারে কে যাবি নবীর নৌকাতে আয়
Pare Ke Jabi Nobir Noukate Ay
Fakir Lalon
ফকির লালন সাঁই
পারে কে যাবি নবীর নৌকাতে আয় ।
রুপকষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয় ।।
বেশরা নেয়ে যারা
তুফানে যাবে মারা একই ধাক্কায়
কি করবে তোর বদর গাজী
থাকবে কোথায় ।।
নবী না মানে যারা
মোয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়
ভজনে তার নাই মজুরী
দলিলে ছাপ দেখা যায় ।।
যেহি মুর্শিদ সেহি রাছুল
ইহাতে নাই কোন ভুল
খোদাও সে হয়
লালন কয় না এমন কথা কোরআনে কয় ।।

Popular Lyrics:  De Dol Dol Dol Lyrics | দে দোল দোল দোল

Leave a Comment