কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায় | Kare Shudhabore Mormokotha Ke Bolbe Amay | Key Lyrics

কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায়
Kare Shudhabore Mormokotha Ke Bolbe Amay
Key Lyrics
ফকির লালন সাঁই
কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায় ।
পশু বধ করিলে কি খোদা খুশি হয় ।।
ইব্রাহিম নবীকে শুনি
আদেশ করেন আল্লাহগনি
প্রিয় বস্তু দাও কোরবানী
দুম্বা বলীর আদেশ কোথায় ।।
মরণের আগে মরা
আপন প্রাণ কোরবানী করা
প্রাণ অপেক্ষা সেই পেয়ারা
সে ভেদ কি বুঝায় শরায় ।।
সারিয়া আপনার জান
আবেগেতে দাও বলীদান
নবীজির হাদিস ফরমান
মউত আন্তা কেবলাল আন্তা মউত তাই ।।
কেমনে হবে কোরবানী
সে ভেদ প্রকাশ নাহি জানি
লালন বলে কোথা জানি
সাঁইয়ের কোরবানী একতেদায় ।।
কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায় | Kare Shudhabore Mormokotha Ke Bolbe Amay | Key Lyrics

Popular Lyrics:  কি করে রাই Lyrics | Ki Kore Rai Lyrics | ঠোটের মধু তিতা মধু Lyrics | লোকগীতি

Leave a Comment