কারে আমি শুধাই সে কথা | Kare Ami Shudhai Se Kotha | Key Lyrics

কারে আমি শুধাই সে কথা
Kare Ami Shudhai Se Kotha
Key Lyrics
ফকির লালন সাঁই
কারে আমি শুধাই সে কথা ।
কোন সাধনে পাবো তারে
যে আমার জীবন দাতা ।।
শুনতে পাই পাপী ধার্মিক সবে
ইল্লিন সিজ্জিনে রবেন
হেথায় জান সব কয়েদ রবে
তবে অটল প্রাপ্তির কোন ক্ষমতা ।।
ইল্লিন সিজ্জিন সুখ দুঃখেরও ঠাঁই
কোনখানে রেখেছেন গো সাঁই
হেথায় যদি সুখ দুঃখ পাই
কোথাকার ভোগ ভুগি কোথায় ।।
যেথাকার পাপ তথা ভুগি
শিশু কেন হয় রে রুগী
লালন বলে বোঝ দেখি
কখন শিশুর গুনাহ খাতা ।।
কারে আমি শুধাই সে কথা | Kare Ami Shudhai Se Kotha | Key Lyrics

Popular Lyrics:  মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে | Murshid Dhanahe Kemone Chinibo Tomare | Abdul Karim

Leave a Comment