কারে বলব আমার মনের বেদনা | Kare Bolbo Amar Moner Bedona | Key Lyrics

কারে বলব আমার মনের বেদনা
Kare Bolbo Amar Moner Bedona
Key Lyrics
ফকির লালন সাঁই
কারে বলব আমার মনের বেদনা ।
এ-মনের ব্যাথার ব্যাথি তো মেলে না ।।
যে দুঃখে আমার মন
আছে সদা উচাটন
বল্লে সারে না
গুরু বিনে আর না দেখি কিনার
তারে আমি ভজলাম না ।।
অনাথের নাথ যে জন আমার
সে আছে কোন অচিন শহর
তারে চিনলাম না
কি করি কি হয় দিনে দিন যায়
কবে পুরবে মনের বাসনা ।।
অন্য ধনের নয়রে দুখী
মন বলে হৃদয়ে রাখি
শ্রীরূপখানা
লালন বলে মোর পাপের নাহি ওর
তাইতে আশা পূর্ণ হলো না ।।

জনপ্রিয় লিরিক্স:  অটল অমুল্য নিধি সে অনাসে পায় | Atal Amulya Nidhi Se Anase Pay | Key Lyrics

Check Also

a logo for keylyrics.com

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics | Jibon Manei To Jontrona Lyrics

জীবন মানেই তো যন্ত্রণা Lyrics Jibon Manei To Jontrona Lyrics জীবন মানেই তো যন্ত্রণাJibon Manei …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *