বর্ণে গন্ধে ছন্দে গীতিতে | Borne Gondhe Chonde Gitite | শচীন দেববর্মণ

শিরোনামঃ বর্ণে গন্ধে
Borne Gondhe Chonde Gitite
শচীন দেববর্মণ
বর্নে গন্ধে ছন্দে গীতিতে
হৃদয়ে দিয়েছো দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে
একি তব হরি খেলা
তুমি যে ফাগুন
রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা
তোমার মাধুরী তোমার মদিরা
করে মোরে দিশাহারা
মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি
প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ সে দীপেরও শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এ রীতি নাচালে তুমি
আপনও হারায়ে উদাসী প্রানের লহগো প্রেমান্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি
মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি
চমকি দেখিনু আমার প্রেমের জোয়ারও তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে তোমারও হিয়ারিই মাঝে
তোমারও প্রানের পুলকও প্রবাহ নিশীথে চাহিয়া মাতে
যত মোর নাম গাহ মোর গান আমারই একতারাতে
মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি

Popular Lyrics:  চাঁদ সুন্দরী | Chand Sundori | রাসেদ

Leave a Comment