Lalon

Modinay Rasul Name Ke Elo Bahi Lyrics | মদীনায় রাছুল নামে কে এল ভাই Lyrics

Modinay Rasul Name Ke Elo Bahi Lyrics

মদীনায় রাছুল নামে কে এল ভাই Lyrics

লালন

 

Modinay Rasul Name Ke Elo Bahi Lyrics

মদীনায় রাছুল নামে কে এল ভাই
কায়াধারী হয়ে কেন
তার ছায়া নাই।।

ছায়াহীন যার কায়া
ত্রিজগতে তারই ছায়া
এই কথাটির মর্ম লওয়া
অবশ্য চায়।।

কি দিব তুলনা তারে
খুঁজে পাইনে এ সংসারে
মেঘে যেমন ছায়া ধরে
ধুপের সময়।।

ছায়াহীন যারে দেখি
শরীক নাই যার সেই লা-শরীক
লালন বলে তার হাকিকি
বলতে ডরাই।।

 

 

জনপ্রিয় লিরিক্স:  দিল দরিয়ার মাঝে দেখলাম | Dil Doriyar Majhe Dekhlam | Key Lyrics

Check Also

Lalon

Je Jon Shishyo Hoy Lyrics | যে জন শিষ্য হয়

Je Jon Shishyo Hoy Lyrics যে জন শিষ্য হয় Je Jon Shishyo Hoy Lyrics যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *