আমার প্রতিচ্ছবি লিরিক্স | Amar Proticchobi Lyrics | Aurthohin – TAPOSH FEAT. SUMON

TRACK – AMAR PROTICCHOBI TAPOSH FEAT. SUMON [ AURTHOHIN ] SINGER : SUMON [ AURTHOHIN ] LYRICS & TUNE : SUMON [ AURTHOHIN ] RE-COMPOSITION & KEYS : KAUSHIK HOSSAIN TAPOSH

আমার প্রতিচ্ছবি
অর্থহীন

মুখটা তুলে আকাশটাকে দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল
জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই পাশে পাশে
মনটা খারাপ করে যখন তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায় মজার কোন গল্প
চোখের পানি মুছে ফেলে ভেবো একটুক্ষন
তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন
রাতের আকাশ ভরা তারা
হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তোবা ঝড়ে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ
দুপুর বেলায় কবিতার বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে উঠে
ভেবো আমি পাশেই আছি তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি গানের মত করে
ভোরের আলোয় পাখির ডাকে ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাঁটার সময় আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায় তাকিয়ে দেখো তুমি
আছে সেথায় তোমার সাথে আমার প্রতিচ্ছবি
রাতের আকাশ ভরা তারা
হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তোবা ঝড়ে যাবে
থাকবো আমি হয়ে নীল আকাশ
নীল আকাশ

Popular Lyrics:  Chera Shopno Lyrics (ছেঁড়া স্বপ্ন) By Aurthohin

Leave a Comment