সুন্দর ভুবনে তুমি ভগবান | Sundar Vubone Tumi Vogoban | ভবা পাগলার গান

সুন্দর ভুবনে তুমি ভগবান
Sundar Vubone Tumi Vogoban
ভবা পাগলার গান

সুন্দর ভুবনে তুমি ভগবান

সুন্দর ভুবনে তুমি ভগবান
তুমি ভগবান ওগো তুমি ভগবান।।
আমার কেউ নাই তাই তোমারে জানাই।।
তুমি জীবন মোর তুমি মোর প্রাণ
সুন্দর ভুবনে তুমি ভগবান
তুমি ভগবান ওগো তুমি ভগবান।
যার কেউ নাই ওগো তুমি নাকি তার
অকূল সংসারে তাই দিয়েছি সাঁতার
পাবোই পাবো ওগো দেখাটি তোমার।।
জ্বলন্ত অনন্তদেব করুনা নিদান।
সুন্দর ভুবনে তুমি ভগবান
তুমি ভগবান ওগো তুমি ভগবান।
ভবার ভাবনা মাঝে এ ভব কান্ডারী
ভয় কি আমার ঠাকুর ওহে শ্রীহরি
কোন কালে না হয় ওগো ছাড়াছাড়ি।।
সদয় পিছনে আছ দীপ্ত মূর্তিমান।
সুন্দর ভুবনে তুমি ভগবান
তুমি ভগবান ওগো তুমি ভগবান
সুন্দর ভুবনে তুমি ভগবান।

 

 

জনপ্রিয় লিরিক্স:  Vidya Dao Maa Saraswati Lyrics | বিদ্যা দাও মা সরস্বতী লিরিক্স – কেশব দে

2 thoughts on “সুন্দর ভুবনে তুমি ভগবান | Sundar Vubone Tumi Vogoban | ভবা পাগলার গান”

  1. সুন্দর ভুবনে তুমি ভগবান- গানটির কথা এবং সুর সুন্দর হয়েছে। কণ্ঠশিল্পীর কণ্ঠও সুমধুর হয়েছে। গানটি শুনে আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ। অনিল চন্দ্র বর্মণ, BA (Honours in mathematics). Teacher in mathematics.মরিগাঁও:অসম:ভারত।

    Reply

Leave a Comment