বেলা যে মা ডুবে গেল | Bela Je Maa Dube Gelo

বেলা যে মা ডুবে গেল

Bela Je Maa Dube Gelo

গীতিকার-ভবা পাগলা
অ্যালবাম-পাপীর তরে আসেন ভগবান
শিল্পী-পন্ডিত অজয় চক্রবর্তী

বেলা যে মা ডুবে গেল

বেলা যে মা ডুবে গেল,
দেখা কি মা দেবে এবার ?।।
আমি যে মা দীন ভিখারী।।
ভক্তি বিশ্বাস নাই কো আমার।
বেলা যে মা মা ডুবে গেল,
দেখা কি মা দেবে এবার ?

নিজ গুনে করো দয়া,
দাও মা রাঙা পদছায়া।
দাও মা দাও মা
দাও মা পদছায়া।
নিজ গুনে করো দয়া,
দাও মা রাঙা পদছায়া।
মায়া-মোহে গড়া কায়া।।
ভুল ভ্রান্তি  সবি তোমার।
বেলা যে মা ডুবে গেল,
দেখা কি মা দেবে এবার ?

সন্তান বাৎসল্যময়ী,
এই ব্রহ্মান্ডে ব্রহ্মময়ী।।
শমন করে হবো জয়ী
ভবা ভনে এপার ওপার।।।
বেলা যে মা ডুবে গেল।।
দেখা কি মা দেবে এবার ?
আমি যে মা দীন ভিখারী।।
ভক্তি বিশ্বাস নাই কো আমার।
বেলা যে মা মা ডুবে গেল,
দেখা কি মা দেবে এবার ?

জনপ্রিয় লিরিক্স:  আমার বাবা-মা তোমায় ডাকে মা Lyrics | Aamar Baba Maa Tomay Daake Maa Lyrics

Check Also

a logo for keylyrics.com

আর কত দিন কাঁদাবে Lyrics | Ar Kotodin Kandabe Lyrics

আর কত দিন কাঁদাবে Lyrics Ar Kotodin Kandabe Lyrics আর কত দিন কাঁদাবেAr Kotodin Kandabeকথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *