(আমায়)ভক্তি দে’মা ভবার মত

(আমায়)ভক্তি দে’মা ভবার মত
শক্তি দে’মা জবার মত;
চরন ছুঁয়ে থাকতে পারি,
আমি যেন অবিরত।।
ভক্তি দে’মা ভবার মত।

ভবাই কি তোর সন্তান শুধু
আমরা কি তোর পর;
ভবার ঘরেই গেলি মা তুই,
আমার ঘরে ঝড়।।
অনেক তো কাঁদালি রে মা
আর কাঁদাবি কত।
আমায় ভক্তি দে’মা ভবার মত
শক্তি দে’মা জবার মত
চরন ছুঁয়ে থাকতে পারি
আমি যেন অবিরত।
ভক্তি দে’মা ভবার মত।

নরেন,গদাই,বামা,রামা
ঠাঁই পেল তোর চরনতলে;
আমায় কেন ওমা শ্যামা,
রাখলিরে তুই নয়ন জলে।।
আমার বুকে ব্যথা দিয়ে,
কি লাভ মা তোর বল;
ওরা সবাই চরন পেল,
আমার চোখে জল।।
ধর্ম শাস্ত্র জ্ঞান জানিনা
জানিনা তোর ব্রত।
(আমায়)ভক্তি দে’মা ভবার মত
শক্তি দে’মা জবার মত;
চরন ছুঁয়ে থাকতে পারি,
আমি যেন অবিরত।
ভক্তি দে’মা ভবার মত।।।

শিল্পী-পরীক্ষিত বালা

জনপ্রিয় লিরিক্স:  সাধন করনা চাহিয়ে Lyrics | Sadhon Korna Chahiye Lyrics (মীরাবাঈ)

Check Also

শ্রীশ্রীনাম-সংকীর্তন Lyrics | হরি হরয়ে নমঃ কৃষ্ণ | Naam Sankirtan | Hari Haraye Nomo Krishna

শ্রীশ্রীনাম-সংকীর্তন Lyrics হরি হরয়ে নমঃ কৃষ্ণ Naam Sankirtan Hari Haraye Nomo Krishna শ্রীশ্রীনাম-সংকীর্তন শ্রীশ্রীনাম-সংকীর্তন   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *