কে পরালো মুন্ডমালা, আমার শ্যামা মায়ের গলে

কে পরালো মুন্ডমালা,
আমার শ্যামা মায়ের গলে
কে পরালো কে পরালো মুন্ডমালা,
আমার শ্যামা মায়ের গলে
পারে নাই কি পরাতে সে,
গেঁথে মালা বনফুলে ।।
কে পরালো

একে আমার ক্ষ্যাপা মেয়ে,
মা মা মা মা মা মা
একে আমার ক্ষ্যাপা মেয়ে
নাচে মেয়ে অসি নিয়ে।।
কি ভীষণ মুরতি তাহার।।
কপালে সদা আগুন জ্বলে।
কে পরালো কে পরালো

মা আমার ভক্তেরও কারণ
মা মা মা
মা আমার ভক্তেরও কারণ
করেন সে যে শমন দমন
ভবার নাই কোনই ভয়।।
থাকে সদাই মায়ের কোলে।
কে পরালো কে পরালো মুন্ডমালা,
আমার শ্যামা মায়ের গলে ।।
পারে নাই কি পরাতে সে
গেঁথে মালা বনফুলে।
কে পরালো কে পরালো কে পরালো।

ভবাপাগলার গান
শিল্পী-অজয় চক্রবর্ত্তী

জনপ্রিয় লিরিক্স:  বাজা রে ঢাক বাজা || দুর্গা পূজার গান || Baja Re Dhak Baja || দুর্গা পুজোর গান || Durga Puja Song

Check Also

শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে Lyrics | Shyama Mon Chache Tomake Fele Lyrics

শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে Lyrics Shyama Mon Chache Tomake Fele Lyrics শ্যামা মন ছাঁচে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *