চাই না মাগো রাজা হতে

চাই না মাগো রাজা হতে,রাজা হবার সাধ নাই মাগো,
দুবেলা যেন পাই মা খেতে………
আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা,পাই যেন তায় খড় যোগাতে,
আমার মাটির ঘর যে সোনার ঘর মা,ওমা ! কি হবে দালানেতে,
যদি দালানকোঠায় রাখো মাগো,পারব না আর ‘মা’ বলিতে ||
যদি দ্বারেতে অতিথি আসে মা,নাহয় যেন মুখ লুকাতে,
ঘরে কাঁসার থালা,কাঁসার বাটি মা,পায় যেন তায় দুটো খেতে |
তোর সংসারধর্ম বড় ধর্ম মা,তাই পারিনা ছেড়ে যেতে
রামপ্রসাদের এই বাসনা মাগো রামপ্রসাদের এই বাসনা ,
পাই যেন স্থান ওই পদেতে ||
চাই না মাগো রাজা হতে…………

জনপ্রিয় লিরিক্স:  আকাশবাণীর মহিষাসুরমর্দ্দিনী Full Lyrics | Akashbanir Mahishasur Mardini Full Lyrics

Check Also

শ্রীশ্রীনাম-সংকীর্তন Lyrics | হরি হরয়ে নমঃ কৃষ্ণ | Naam Sankirtan | Hari Haraye Nomo Krishna

শ্রীশ্রীনাম-সংকীর্তন Lyrics হরি হরয়ে নমঃ কৃষ্ণ Naam Sankirtan Hari Haraye Nomo Krishna শ্রীশ্রীনাম-সংকীর্তন শ্রীশ্রীনাম-সংকীর্তন   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *