এবার আমি ভাল ভেবেছি (এক)ভাবীর কাছে ভাব শিখেছি

এবার আমি ভাল ভেবেছি
(এক)ভাবীর কাছে ভাব শিখেছি(২)
যে দেশে রজনী নাই মা মা-(মাগো)(২)
সেই দেশের এক লোক পেয়েছি
আমার কিবা দিবা কিবা সন্ধ্যা
সন্ধ্যাকে বন্ধ্যা করেছি
এবার আমি ভাল ভেবেছি
(এক)ভাবীর কাছে ভাব শিখেছি
এবার আমি ভাল ভেবেছি

ঘুম ভেঙ্গেছে আর কি ঘুমাই
যুগে যুগে জেগে আছি
এবার যার ঘুম তারে দিয়ে
ঘুমেরে ঘুম পাড়িয়েছি
এবার আমি ভাল ভেবেছি
(এক)ভাবীর কাছে ভাব শিখেছি
এবার আমি ভাল ভেবেছি

সোহাগা গন্ধক মিশিয়ে
সোনাতে রং ধরায়েছি(২)
মনি-মন্দির মেজে দিব
মনে এই আশা করেছি
প্রসাদ বলে ভক্তি মুক্তি
উভয়কে মাথে ধরেছি(২)
এবার কালীর নাম মা-গো
এবার কালীর নাম ব্রক্ষ জেনে
ধর্মাধর্ম সব ছেড়েছি
এবার আমি ভাল ভেবেছি
(এক)ভাবীর কাছে ভাব শিখেছি

“রামপ্রসাদী গান”

রাগিনী সোহনি
একতালা

(কন্ঠ-মোত্তালিব বিশ্বাস)

জনপ্রিয় লিরিক্স:  আমার কন্ঠে গাহিতে দিও গান | Amar Konthe Gahite Dio Gan | ভবা পাগলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *