তুমি ছাড়া কেউ নেই || ছবি-মনের মানুষ || শিল্পী-কুমার শানু ও অলকা ইয়াগনিক

তুমি ছাড়া কেউ নেই – Tumi chara keu nei

ছবি-মনের মানুষ
শিল্পী-কুমার শানু/
অলকা ইয়াগনিক

তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার(২)
তোমাকে হারিয়ে দেখি
দু’চোখে আঁধার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার।

জানিনা তো কবে যে হবে
দু’জনের দেখা
পথ চেয়ে দিন যায় আমার
আজও একা একা
ও তুমি যে আমার ওগো
আমি যে তোমার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার।

নিশিদিন তুমি আছ
ওগো সারামন জুড়ে
এ স্মৃতি হয়ে আস শুধু ওগো
বারে বার ঘুরে
ও তুমি যে আমার ওগো
আমি যে তোমার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার।
তোমাকে হারিয়ে দেখি
দু’চোখে আঁধার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার।

জনপ্রিয় লিরিক্স:  Mere Naina Sawan Bhadon | मेरे नैना सावन-भादों | বর্ষার বৃষ্টিতে আমার চোখ

Leave a Comment