বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু | Biswa Pita Tumi Hey Provu Amader Prarthana Ei Shudhu

বিশ্ব পিতা তুমি হে প্রভু
Biswa Pita Tumi Hey Provu
Amader Prarthana Ei Shudhu
বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা হতে
বঞ্চিত না হই কভু।

এ আকাশ বাতাস এ নদ-নদী
এ সাগর পাহাড় এ বনানী
ফুলে ফলে রঙে রসে
ভরে ভরে দিয়েছ যে দানে।

কুহু কুহু কোকিলার কূজনে
গুনগুন ভ্রমরার গুঞ্জনে
প্রভাতে নিশিথে সূর্যের
চাঁদের খেলা এই গগনে।

বিপদে আপদে সংশয়ে
কখনও যেন না ডরি
শত বাধা বিঘ্নেরই
মুখোমুখি যেন পড়ি।

সত্যের দীপ চোখে জ্বালিয়ে
আঁধারের রাত যাব পেরিয়ে
ভরিব ধরণী হাসিতে প্রেমে
আর গান দিয়ে।।

জনপ্রিয় লিরিক্স:  Back and Forth on the Blossomed Flower Spring Lyrics | The Swing

Check Also

আমার গিরিধারী লাল নাচে Lyrics | Amar Giridhari Lal Nache Lyrics | ভজন গান

আমার গিরিধারী লাল নাচে Lyrics | Amar Giridhari Lal Nache Lyrics আমার গিরিধারী লাল নাচে …

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *