অনেক বেদনা ভরা | Onek Bedona Vora | এস ডি রুবেল

অনেক বেদনা ভরা
Onek Bedona Vora
গীতিকার: তাপস বিশ্বাস
শিল্পী: এস ডি রুবেল
অনেক বেদনা ভরা আমার এ জীবন
আমি আর ব্যথা পেতে চাই না।
অনেক দেখেছি আমি এই জীবনে
করুণা কারও পেতে চাই না।
বুঝি না কেন তুমি আসো বারেবার
কি এমন আছে বলো তোমাকে দেবার।
অনেক শিখেছি আমি ভালোবেসে
উপহাস আর পেতে চাই না।
ভালোবাসা যদি হয় মরনের নাম
মনে রেখো এই হৃদয় তোমাকে দিলাম।
অনেক সয়েছি জ্বালা ভালোবেসে
সান্ত্বনা আর পেতে চাই না।

Popular Lyrics:  Notun Neshar Amar E Mod Lyrics | নতুন নেশার আমার এ মদ

Leave a Comment