তুমি অনেক ফুলের মাঝে, একটি গোলাপ

তুমি অনেক ফুলের মাঝে
ছবি-আবিষ্কার
শিল্পী-মোঃ আজিজ,
অনুপমা দেশপান্ডে

তুমি অনেক ফুলের মাঝে,
একটি গোলাপ।।
তুমি অনেক তারার মাঝে
একটি যে চাঁদ।
তুমি যে আমারি ছোট বোন
ছোট বোন ছোট বোন
ওগো বোনটি আমায়
ছেড়ে যেওনা
না না না না যাব না।
তুমি অনেক ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি অনেক তারার মাঝে
একটি যে চাঁদ।

এই বুকটা চিঁড়ে,
খেলনা এনে দেব যে তোমায়,
মোমের পুতুল পাহাড়ি দুল,
সাতনরী হার।।
চোখের মনি তুমি যে আমার।
তুমি অনেক ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি অনেক তারার মাঝে
একটি যে চাঁদ।

আমার যমের দ্বারে,
যত্ন করে দিয়েছ যে কাঁটা,
ছোট্ট হাতে এই কপালে,
দিয়েছ যে ফোঁটা।।
প্রাণের আপন তুমি যে আমার।
তুমি অনেক ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি অনেক তারার মাঝে
একটি যে চাঁদ।
তুমি যে আমারি ছোট বোন
ছোট বোন ছোট বোন
ওগো বোনটি আমায়
ছেড়ে যেওনা
না না না না যাব না।
তুমি অনেক ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি অনেক তারার মাঝে
একটি যে চাঁদ
তুমি যে আমারি ছোট বোন
ছোট বোন ছোট বোন
ওগো বোনটি আমায়
ছেড়ে যেওনা।
আমার যমের দ্বারে
যত্ন করে দিয়েছ যে কাঁটা
ছোট্ট হাতে এই কপালে
দিয়েছ যে ফোঁটা ;
যমের দ্বারে যত্ন করে
দিয়েছ যে কাঁটা
ছোট্ট হাতে এই কপালে
দিয়েছ যে ফোঁটা।
প্রাণের আপন তুমি যে আমার।
তুমি অনেক ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি অনেক তারার মাঝে
একটি যে চাঁদ
তুমি যে আমারি ছোট বোন
ছোট বোন ছোট বোন
ওগো বোনটি আমায়
ছেড়ে যেওনা
না না না না যাব না।

Popular Lyrics:  Rupkothar Jogote | রূপকথার জগতে | Someshwar Oli | Sajid Sarkar | Abanti Sithi | Network er baire song | Chorki

1 thought on “তুমি অনেক ফুলের মাঝে, একটি গোলাপ”

Leave a Comment