আমি তোমায় ভালো যে বেসেছি ভালোবাসব

আমি তোমায় ভালো যে বেসেছি ভালোবাসব।।
যেখানেই যাবে,আমাকেই পাবে।।
তোমারি কাছেতে আমি আসব
ভালোবাসব ভালোবাসব।।

যেমন কোকিলা শোনাতে পারেনা,
কুহু কুহু ছাড়া কিছু,
যেমন ছায়াটি চলেগো কেবলি
আলোরি পিছু পিছু,
যেন সেই ভাবে আমাকেও পাবে।।
তোমারি হাসিতে আমি হাসবো,
ভালোবাসব ভালোবাসব

ফুলের বনেতে ফাগুন দিনেতে
যেমন বাতাস লাগে
তেমনি আবেশে প্রানের এদেশে
থাকব যে অনুরাগে
দুটি মন ভরে যত রং ঝরে।।
সে রঙে সুখের ছবি আঁকব
ভালবাসব ভালবাসব।

পাথরে পাথরে সোনার আঁখরে
লিখে যাবো দু’টি নাম
দু’জনে মিলেছি ভালো যে বেসেছি
বলে যাবো অবিরাম
যেন সেই কথা হবে রূপকথা।।
আমরা গানের সুরে ভাসব
ভালবাসব ভালবাসব
আমি তোমায় ভালো যে বেসেছি
ভালবাসব।।
যেখানে যেই যাবে আমাকেই পাবে।।
তোমারি কাছেতে আমি আসব
ভালবাসব ভালবাসব
ভালবাসব ভালবাসব।

ছায়াছবি-জীবন সঙ্গী (টালিউড)/
মন মানেনা (ঢালিউড)
(কন্ঠ-অমিত কুমার ও
অলকা ইয়াগনিক)

জনপ্রিয় লিরিক্স:  ভোরের গগন | Bhorero Gogon | Adila Noor | Paresh Chandra Roy | Paresh Chandra Roy

Leave a Comment