এসো শ্যামল সুন্দর আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা

এসো শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা,
বিরহিণী চাহিয়া আছে আকাশে।।

সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে
তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে
নয়নে জাগিছে করুণ নাগিনী।।

বকুল মুকুল রেখেছে গাথিয়া
বাজিছে অঙ্গণে মিলন বাঁশরী
আলো সাথে তোমার মন্দিরা
চঞ্চল নৃত্যেরা বাজিবে ছন্দে সে
বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি
ঝঙ্কারিবে মঞ্জির রুনুরুনু।।

জনপ্রিয় লিরিক্স:  Godhuli Gagane Meghe Song Lyrics | গোধূলি গগনে মেঘে

Leave a Comment