আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু || Amay eto dukkho dili bondhure || Song Lyric

আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা
মন জানে আর কেউ জানে না।।
প্রাণ বন্ধুরে…
আমি তোমায় পাব বলে এহ জনম যায় বিফলে
প্রেমও ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা।।
কলিজাহ আছে ছিদ্র রে বন্ধু।।
করল গুনে ছাড়ল নারে ছাড়ল না
মন জানে আর কেউ জানে না।
এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা
মন জানে আর কেউ জানে না।।
(ও) বন্ধুরে…
কাঁদাইলি নিরবধি, ভাসাইলি অকুল নদী
জন্ম হইতে আইজও বুঝি তোমায়
আমি পাইলাম না।।
যে যাহারে ভালবাসেরে বন্ধু,
ব্যাবহারে জাইছে নারে যায় যায় না
মন জানে আর কেউ জানে না।
এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা
মন জানে আর কেউ জানে না।
প্রাণ বন্ধুরে…
কাচকি লোহায় পীরিত করে নৌকারে সাজাইগো পরে
দুইয়ে মিলে যুক্তি করে, সুখনা তে থাকবে না।।
এখন জলের তরে ভাসে পীরিতরে বন্ধু
জল ছাড়া সে বাচে না আর বাচে না
মন জানে আর কেউ জানে না
এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা
মন জানে আর কেউ জানে না।।
আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা
মন জানে আর কেউ জানে না।।

Popular Lyrics:  ওরে হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে Lyrics | Ore Har Mor Jwaliya Gelo Deora Re Lyrics

4 thoughts on “আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু || Amay eto dukkho dili bondhure || Song Lyric”

Leave a Comment