এমন মানব জনম আর কি হবে | Emon Manab Janam Aar Ki Hobe | Lalan Fakir

এমন মানব জনম আর কি হবে

Song: Emon Manab Janam Aar Ki Hobe
Album Title:  Immortal Lalan
Artist:  Arundhati Holme Chowdhury
Music Director: Dinendra Chowdhury
Lyricist:  Lalan Fakir(Traditioal)

এমন মানব জনম আর কি হবে।
মন যা কর, ত্বরায় কর এই ভবে।।
অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই,
শুনি মানব রূপের উত্তম কিছুই নাই ।
দেব-দেবতাগণ,
করে আরাধন
জনম নিতে মানবে।।
কত ভাগ্যের ফলে না জানি,
মন রে, পেয়েছ এই মানব-তরণী
বেয়ে যাও ত্বরায়
তোমার সুধারায়,
যেন ভরা না ডোবে।।
এই মানুষে হবে মাধুর্য্য ভজন,
তাইতে মানব রূপ গঠলেন নিরঞ্জন,
এবার ঠকলে আর
না দেখি কিনার,
লালন কয় কাতর ভাবে।।

জনপ্রিয় লিরিক্স:  কার কাছে বলিব ব্যথা শোনার মানুষ কোথায় পাব | Kar Kache Bolibo Byatha Shonar Manush Kothay Pabo Lyrics

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *