করি মানা কাম ছাড়ে না মদনে | Kori Mana Kam Chare Na Madane

শিরোনামঃ প্রেম রসিক হব কেমনে
শিল্পীঃ কাজী শুভ
গীতিকারঃ লালন ফকির
করি মানা কাম ছাড়ে না মদনে
( হো আমি ) প্রেম রসিক হব কেমনে ।।
এই দেহেতে মদন রাজা করে কাচারি
কর আদায় করে লয়ে যায় হুজুরি।
মদন তো দুষ্টু ভারি তারে দাও তহশিলদারি,,
করে সে মুনশিগিরি গোপনে,
( হো আমি) প্রেম রসিক হব কেমনে ।।
চোর দিয়ে চোর ধরা ধরি একি কারখানা
আমি তাই জিঞ্জাসিলে তুমি বলো না।
সাধু থাকে চেতন ঘরে চোর সব পালায় ডরে,,
নইলে চোর লয়ে যাবে কোনখানে,
( হো আমি ) প্রেম রসিক হব কেমনে ।।
অধীর লালন বিনয় করে সিরাজ সাই এর পায়
স্বামী মারিলে লাথি নালিশ জানাব কোথায়,
তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি
কেমনে হব সতী চরনে,
( হো আমি) প্রেম রসিক হব কেমনে ।।
করি মানা কাম ছাড়ে না মদনে | Kori Mana Kam Chare Na Madane

জনপ্রিয় লিরিক্স:  হাছন রাজায় কয় আমি কিছু নয় Lyrics | Hason Rajay Koy Ami Kichu Noy Lyrics

Check Also

a logo for keylyrics.com

দুঃখ যদি তুমি দাও ওগো ভগবান Lyrics | Dukh Jodi Tumi Dao Ogo Bhagoban Lyrics

দুঃখ যদি তুমি দাও ওগো ভগবান Lyrics Dukh Jodi Tumi Dao Ogo Bhagoban Lyrics দুঃখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *