আমার মন মজাইয়া রে | Amar Mon Mojaiya Re

আমার মন মজাইয়া রে
Amar Mon Mojaiya Re

শিল্পী/Singer: জান্নাতুল রিমা || Jannatul Rima
সুরকার/Composer: এসএম শাহ বক্স চিশতী || Sm shah Box Chisti
গীতিকার/Lyricist: এসএম শাহ বক্স চিশতী || Sm shah Box Chisti

আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুরশিদ
নিজের দেশে যায়
ও মুরশিদ ও
একে আমার ভাঙ্গা ঘর
তার উপরে নড়েচড়
কখন জানি এই ঘর ভাইঙ্গা পড়ে রে
আবের নেওয়ারি রে
কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিলো চোরে রে
একে আমার ভাঙ্গা নাও
তার উপরে তুফান বাও
পলকে পলকে উঠে পানিরে
কইও দয়ালের ঠাই
এই তরীর ভরসা নাই
লাহোর দরিয়া দিতে পারি রে

Popular Lyrics:  ভব নাট্য রঙ্গমঞ্চে করে যাচ্ছি অভিনয় | Bhobo Natyo Rongomonche Kore Jacchi Ovinoy | KeyLyrics

Leave a Comment