তোমার ভুবনে ফুলের মেলা – Tomar Bhubane Phuler Mela

তোমার ভুবনে ফুলের মেলা
Tomar Bhubane Phuler Mela
তাল: দাদরা
কথা: জটিলেশ্বর মুখোপাধ্যায়
শিল্পী: অখিলবন্ধু ঘোষ
[তোমার ভুবনে ফুলের মেলা,
আমি কাঁদি সাহারায়]-২
[ওগো কমলিকা !]-২
বুঝিলেনা আমি কত অসহায়
তোমার ভুবনে ফুলের মেলা
আমি কাঁদি সাহারায়।
[উষ্ণ মরুর অভিশাপ লয়ে,
ভেঙ্গে গেছি আমি অবসাদে ক্ষয়ে]-২
কণ্ঠ আমার দীর্ঘনিঃশ্বাসে
ভুল সুরে গান গায়।
তোমার ভুবনে ফুলের মেলা
আমি কাঁদি সাহারায়।
আমার আকাশ কাঙ্গাল করে গো
পাঠায়েছি মেঘ যত
তোমার কুঞ্জ বীথিকার ফুল
ফোটাতে মনের মতো
প্রেম যে আমার আঁধারে লুকায়ে
তারা জ্বালে তব আকাশের গায়ে
গন্ধের ধুপ পুড়ে গেছি আমি
তাই পড়ে আছি হায়
[তোমার ভুবনে ফুলের মেলা,
আমি কাঁদি সাহারায়]-২

Popular Lyrics:  যে করে না স্বামী ভক্তি | Je Kore Na Swami Vokti | Key Lyrics

Leave a Comment