যা দিয়েছো কোনোদিনও দেয়া – Ja Diyechho Konodino Dewa

 যা দিয়েছো কোনোদিনও দেয়া

Ja Diyechho Konodino Dewa

ছায়াছবি: পাপী (১৯৯০)

কথা: মুকুল দত্ত

সুর: বাবুল বোস

কণ্ঠ: আশা ভোঁসলে

[যা দিয়েছো কোনোদিনও

দেয়া যাবে নাতো তার প্রতিদান]-২

ছিলো নাকো যার কিছু

ভরে দিলে তার মন;

ভালোবাসা পূজা হয়ে

গেল যে কখন হো হো হো

যা দিয়েছো কোনোদিনও

দেয়া যাবে নাতো তার প্রতিদান।

[আজকে আমি হয়েছি তোমার

পেয়েছি আমি পৃথিবী আমার

সরিয়ে দিয়ে অনেক আঁধার]-২

বলো না গো কী দেব তোমায়

হো হো হো হো যা দিয়েছো কোনোদিনও

দেয়া যাবে নাতো তার প্রতিদান।

[কর আমার জীবন সফল

পেরিয়ে মনের সাগর অতল

যত জ্বালা হোক না শীতল]-২

শেষ আমি জানিনা কোথায়?

হো হো হো  হো যা দিয়েছো কোনোদিনও

দেয়া যাবে নাতো তার প্রতিদান।

জনপ্রিয় লিরিক্স:  মেঘ জমে আছে মন-কোণে - Megh Jome Aache Mon Kone

Leave a Comment