পথে এবার নামো সাথী – Pathe Ebar Namo Sathi

 পথে এবার নামো সাথী

Pathe Ebar Namo Sathi

কথা ও সুর: ️সলিল চৌধুরী

কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়

[পথে এবার নামো সাথী,

পথেই হবে পথ চেনা]-২

জনস্রোতে নানান মতে

মনোরথের ঠিকানা আ আ

হবে চেনা,হবেই জানা।

[অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে

এসো এবার দ্বিধার বাধা পার হয়ে]-২

তোমার আমার সবার স্বপন

মিলাই প্রাণের মোহনায়

কিসের মানা আ আ

হবে চেনা,হবেই জানা

পথে এবার নামো সাথী,

পথেই হবে পথ চেনা।

[তখন এ গান তোলে তুফান,

নবীন প্রাণের প্লাবণ আনে দিকে দিকে

কিসের বাধা?

বিপদ বরণ,মরণ হরণ

চরণ ফেলে সে যায় হেঁকে]-২

[তখন তো আর শোষণ বাঁধন মানবো না

সবার এ দেশ,সবার ছাড়া তো জানবো না]-২

পরোয়া নেই আকাশ বাতাস

হবে আশার পরোয়ানা

কিসের মানা আ আ

হবে চেনা,হবেই জানা

পথে এবার নামো সাথী,

পথেই হবে পথ চেনা

জনস্রোতে নানান মতে

মনোরথের ঠিকানা আ আ

হবে চেনা,হবেই জানা

পথে এবার নামো সাথী,নামো।

জনপ্রিয় লিরিক্স:  কাল তুমি বলেছিলে ভিক্টোরিয়ায় | Dil Tote Tote Ho Gaya (পাঞ্জাবী গান)

Leave a Comment