চোখের জলের হয়না কোনো রঙ – Chokher Jaler Hoyna Kono Rang

 চোখের জলের হয়না কোনো রঙ

Chokher Jaler Hoyna Kono Rang
অ্যালবাম: আমার পূজার ফুল
গীতিকার: মুকুল দত্ত
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
কণ্ঠ: কিশোর কুমার
চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা-২
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে আঁকাবাঁকা
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে-২
ফুলে ভরা সবুজ মনের আকাশ ধোঁয়ায় ঢাকা
চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা।
ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পড়ে গেল-২
কুড়িয়ে তোমার আঁচলেতে বেঁধে দিতে চাই
নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পাই
তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে নিলো পাখা
চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে
আঁকাবাঁকা আঁকাবাঁকা আঁকাবাঁকা

Popular Lyrics:  সবাই তো গান গায় - Sobai To Gaan Gaay

Leave a Comment