কবির স্বপ্ন শুধু কবিতা – Kobir Swapno Shudhu Kobita

 কবির স্বপ্ন শুধু কবিতা

Kobir Swapno Shudhu Kobita
অ্যালবাম: শেষ ভালোবাসা
কথা: লিটন অধিকারী রিন্টু
সুর ও সংগীত: প্রণব ঘোষ
কণ্ঠ: খালিদ হাসান মিলু
কবির স্বপ্ন শুধু কবিতা
শিল্পীর স্বপ্ন শুধু গান,
আমার স্বপ্ন শুধু যে তুমি
যতদিন দেহে আছে প্রাণ-২
কবির স্বপ্ন শুধু কবিতা
শিল্পীর স্বপ্ন শুধু গান।
জীবন থেমে জানি যাবে
যদি তোমায় হারাই,
হৃদয় বিষে নীল হবে
তোমার বিরহ ব্যথায়
তুমি রক্তের প্রতিটি কনায়
এই মনের ভাষার অভিধান
কবির স্বপ্ন শুধু কবিতা
শিল্পীর স্বপ্ন শুধু গান।
রাতের ছুটে চলা যেমন
শুধু ভোরের দিকে,
এ মন ছুটে চলে তেমন
তোমার প্রেমের ডাকে।
তুমি সকল সুখের উপমা
সব জ্বালার সহজ সমাধান
কবির স্বপ্ন শুধু কবিতা
শিল্পীর স্বপ্ন শুধু গান
আমার স্বপ্ন শুধু যে তুমি
যতদিন দেহে আছে প্রাণ-২
কবির স্বপ্ন শুধু কবিতা
শিল্পীর স্বপ্ন শুধু গান।

Popular Lyrics:  জননী জন্মভূমি আমার মা | Janoni Janmovumi Amar Maa Lyrics

Leave a Comment