পিয়াল শাখার ফাঁকে ওঠে – Piyal Shakhar Faake Uthe

 পিয়াল শাখার ফাঁকে ওঠে

Piyal Shakhar Faake Uthe (1954)
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও কণ্ঠ: অখিলবন্ধু ঘোষ
[পিয়াল শাখার ফাঁকে ওঠে একফালি চাঁদ বাঁকা ওই
তুমি আমি দু’জনাতে বাসর জেগে রই]-২
পিয়াল শাখার ফাঁকে ওঠে।
[তোমার আছে সুর আর আমার আছে ভাষা
মনের কোণে আছে কিছু পাওয়ার আশা]-২
এবার কিছু শুনি আর আমিও কিছু কই
তুমি আমি দু’জনাতে বাসর জেগে রই
পিয়াল শাখার ফাঁকে ওঠে।
বাতাস যে গান গায় আর ওই তো ফোটে ফুল
আর এই যে প্রহর জাগায় তোমার দুল
বাতাস যে গান গায়
[মোর আঁখির পানে চেয়ে তোমার আঁখি হাসে
তবে হঠাৎ কেন এই রাত শেষ হয়ে ওই আসে]-২
ফুরিয়ে যাব ভেবেই এতই ব্যকুল হই
তুমি আমি দু’জনাতে বাসর জেগে রই
পিয়াল শাখার ফাঁকে ওঠে একফালি চাঁদ বাঁকা ওই
তুমি আমি দু’জনাতে বাসর জেগে রই
পিয়াল শাখার ফাঁকে ওঠে।

জনপ্রিয় লিরিক্স:  নতুন ভোর উঠলো সুরে | Notun Bhore Uthlo Sure

Leave a Comment