আমি যে গানের এক বৃষ্টি
Ami Je Ganer Ek Brishti
ছায়াছবি: সিঁদুরের অধিকার
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: অনুপম দত্ত
কণ্ঠ: কুমার শানু
Ami Je Ganer Ek Brishti
ছায়াছবি: সিঁদুরের অধিকার
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: অনুপম দত্ত
কণ্ঠ: কুমার শানু
আকাশে মেঘের ঘনঘটা
মেঘ নয় এ যে শুধু গান
আমি যে গানের এক বৃষ্টি
আমি ঝরলাম আমি ঝরলাম
তোমাদের অন্তরে
মল্লার সুরে ঝরে পড়লাম
আমি যে গানের এক বৃষ্টি
আমি ঝরলাম আমি ঝরলাম।
[রাখো গো আমাকে রাখো সে মনের মাঝে
যে মনে হৃদয়েরই ঝংকার বাজে]-২
শুধু এ মিনতি আমি করলাম
আমি ঝরলাম ঝরে পড়লাম
আমি যে গানের এক বৃষ্টি
আমি ঝরলাম আমি ঝরলাম।


