তুমি আমায় করতে সুখী জীবনে | Tumi Amay Korte Sukhi | Lyrics

তুমি আমায় করতে সুখী জীবনে
Tumi Amay Korte Sukhi
ছায়াছবি: জীবন সঙ্গী (টালিউড/
তোমাকে চাই (ঢালিউড)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: মৃণাল বন্দ্যোপাধ্যায়
কন্ঠ: অমিত কুমার, অনুরাধা পড়োয়াল


তুমি আমায় করতে সুখী জীবনে,
অনেক বেদনাই সয়েছ,
বলো না কি সুখ তুমি পেলে(২)
তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি
আমি পেয়েছি আলো
গড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে
তুমি আমায় করতে সুখী জীবনে
অনেক বেদনাই সয়েছ
তুমিতো জীবন জুড়ে
রয়েছ আমার,
জানিনা কতটা আমি
হয়েছি তোমার(২)
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি
যে ঢেউ এলে এ এ
গড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে
তুমি আমায় করতে সুখী জীবনে
অনেক বেদনাই সয়েছ
দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই
যে ভালোবাসার
সে প্রেমে আমায় তুমি
ভরে যে গেলে
বলনা কি সুখ তুমি পেলে
তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি
আমি পেয়েছি আলো,
গড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে।

জনপ্রিয় লিরিক্স:  Bhojo Gourango Kaho Gauranga Lyrics | ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *