তোমার চন্দনা মরে গেছে | Tomar Chandana More Geche | Lyrics

তোমার চন্দনা মরে গেছে
Tomar Chandana More Geche
কথা: মুনশী ওয়াদুদ
সুর: শেখ সাদী খান
শিল্পী: মিতালী মুখার্জী
[তোমার চন্দনা মরে গেছে
ওকে আর ডেকে কী হবে!
ওর জন্য হৃদয়টা শুন্য রেখে
কী হবে কী হবে কী হবে!]-২
তোমার চন্দনা মরে গেছে!
[যখন সময় ছিলো,ছিলো কল্পনা
তখন তোমার এই মন ছিলো না]-২
এই চোখ নিয়ে আর ওকে দেখে
কী হবে কী হবে কী হবে!
তোমার চন্দনা মরে গেছে
ওকে আর ডেকে কী হবে
ওর জন্য হৃদয়টা শুন্য রেখে
কী হবে কী হবে কী হবে!
তোমার চন্দনা মরে গেছে!
[হৃদয় পাথর হলো,হলো বন্দিনী
চোখও পাথর আজ তাই কাঁদিনি]-২
এই প্রেম নিয়ে আর কাছে থেকে
কী হবে কী হবে কী হবে!
তোমার চন্দনা মরে গেছে
ওকে আর ডেকে কী হবে
ওর জন্য হৃদয়টা শুন্য রেখে
কী হবে কী হবে কী হবে!
[তোমার চন্দনা মরে গেছে!]-৪

জনপ্রিয় লিরিক্স:  সোনা বন্ধুরে দিলে চাক্কু মারলারে | Shona Bondhure Dile Chakku Marlare | Pabel

Leave a Comment