আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো | Ami to bhala na bhala loiyai thaiko | Key Lyrics

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
Ami to bhala na bhala loiyai thaiko
কথা,সুর- টিটু পাগল
শিল্পী- কামরুজ্জামান রাব্বী
[অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো]-২
মনে মনে রাইখো
[আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো]-২
তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা
তোমারে না পাইলে এই জীবন বৃথা
বন্ধু এই জীবন বৃথা
তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা
তোমারে না পাইলে এই জীবন বৃথা
দয়াল বন্ধু এই জীবন বৃথা।
[অন্তরে না রাখিলেও]-২
মুখে মুখে রাইখো।
[আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো]-২
পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে
বন্ধু এত ব্যথা দিলে?
পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে
দয়াল এত ব্যথা দিলে
[জিন্দা থাকতে না ডাকিলেও]-২
মইরা গেলে ডাইকো।
[আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো]-২
টিটু পাগল ভেবে বলে মায়ের কোলেই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা
দয়াল সংসারেতে জ্বালা।
টিটু পাগল ভেবে বলে মায়ের কোলেই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা
বন্ধু সংসারেতে জ্বালা।
[দুনিয়ার সবাই ভালা]-২
তাগোই বুকে রাইখো
[আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো]-২
অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো]-২
মনে মনে রাইখো
[আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো]-৩

Popular Lyrics:  Ami Kulhara Kolongkini Lyrics | আমি কুলহারা কলঙ্কিনী

Leave a Comment