ওমা তোর ভুবনে জ্বলে এত আলো | Omaa Tor Bhubone Jwale Eto Alo | Song Lyrics

ওমা তোর ভুবনে জ্বলে এত আলো
Oma Tor Bhubone Jwale Eto Alo
নজরুল গীতি
শিল্পী-মানবেন্দ্র মুখোপাধ্যায়
ওমা তোর ভুবনে জ্বলে এত আলো,
আমি কেন অন্ধ হয়ে দেখি শুধুই কালো,
ওমা তোর ভুবনে জ্বলে এত আলো।।
সর্বলোকে শক্তি দিস মা যাচি,
আমি কেন পঙ্গু হয়ে আছি।।
ওমা আমি কেন মন্দ হলাম
জননী যার ভালো।
ওমা তোর ভুবনে জ্বলে এত আলো।
তুই নিত্য মহা প্রসাদ গিলাস
কৃপার দুয়ার খুলি
কেন চির শূন্য রইল মা গো
আমার ভিক্ষা ঝুলি।
বিন্দু বারি পেলাম না মা,
সিন্ধু কূলে রয়ে,
তোর চোখের মাঝে পড়ে আছি,
চোখের বালি হয়ে।।
মোর জীবন্মৃত এই দেহে মা
ভক্তি আগুন জ্বালো।
ওমা তোর ভুবনে জ্বলে এত আলো
আমি কেন অন্ধ হয়ে দেখি শুধুই কালো
ওমা তোর ভুবনে জ্বলে এত আলো।

জনপ্রিয় লিরিক্স:  কত নামে নামে ডাকি গানে গানে,দাওনা তো দেখা কভু ভক্তজনে

Check Also

জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী Lyrics | Jago Durga Jago Dashapraharanadharini Lyrics

জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী Lyrics Jago Durga Jago Dashapraharanadharini Lyrics জাগো, তুমি জাগো- bengali lyrics …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *