তুমি বিনে আকুল পরাণ | Tumi Bine Akul Poran | Key Lyrics

তুমি বিনে আকুল পরাণ
Tumi Bine Akul Poran
তুমি বিনে আকুল পরাণ।
থাকতে চায় না ঘরে রে
সোনা বন্ধু ভুইলো না আমারে।
আমি (এই) মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলো না আমারে
সাগরে ভাসাইয়া কুল-মান
তোমারে সঁপিয়া দিলাম আমার
দেহ-মন-প্রাণ।
সর্বস্ব ধন করিলাম দান।
তোমার চরণের তরে
সোনা বন্ধু ভুইলো না আমারে।।
আমারে ছাড়িয়া যদি যাও
প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও।
তুমি যদি আমায় কান্দাও।
তোমার কান্দন পরে রে
সোনা বন্ধু ভুইলো না আমারে
আমি (এই) মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলো না আমারে
কুল-মান গেলে ক্ষতি নাই আমার
তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব আর।
তোমার প্রেম-সাগরে
প্রেম-সাগরে তোমার করিম যেন ডুবে মরে
সোনা বন্ধু ভুইলো না আমারে
আমি (এই) মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলো না আমারে

জনপ্রিয় লিরিক্স:  বিনা পাগালে গড়িয়ে কাঁচি | Bina Pagale Goriye Kachi | Key Lyrics

Leave a Comment