রাঙা জবার বায়না ধরে | Ranga Jobar Bayna Dhore | Song Lyrics

রাঙা জবার বায়না ধরে
Ranga Jobar Bayna Dhore
নজরুল গীতি
সুর-কমলদাস গুপ্ত
রাঙা জবার বায়না ধরে,
আমার কালো মেয়ে কাঁদে।।
সে তারার মালা।।
সরিয়ে ফেলে
এলোকেশ নাহি বাঁধে।
রাঙা জবার বায়না ধরে
আমার কালো মেয়ে কাঁদে।
পলাশ অশোক কৃষ্ণচূড়ায়,
রাগ ক’রে সে পায়ে গুঁড়ায়।।
সে কাঁদে দু’হাত দিয়ে ঢেকে।।
যুগল আঁখি সূর্য চাঁদে।
রাঙা জবার বায়না ধরে
আমার কালো মেয়ে কাঁদে।
অনুরাগের রাঙাজবা
থাক না মোর থাক না মোর,
মনের বনে।।
আমার কালো মেয়ের
রাগ ভাঙাতে ফিরি জবার অন্বেষণে।
(মা’র)রাঙা চরণ দেখতে পেয়ে,
বলি এই যে জবা হাবা মেয়ে।।
(সে) জবা ভেবে আপন পায়ে।।
উঠলো নেচে মধুর ছাঁদে।
রাঙা জবার বায়না ধরে
আমার কালো মেয়ে কাঁদে।
সে তারার মালা।।
সরিয়ে ফেলে
এলোকেশ নাহি বাঁধে।
রাঙা জবার বায়না ধরে
আমার কালো মেয়ে কাঁদে।

জনপ্রিয় লিরিক্স:  জয় তারা বলে ডুব দে আমার মন

Leave a Comment